আমার ছোট্ট রাজপুত্র
মোঃ বুলবুল হোসেন
সকালবেলার রোদে হাসে তোমার চোখের দীপ্তি,
মনে হয় স্বর্গ নেমে এলো মায়ার সোনার নীতি।
ছোট্ট পায়ে দৌড়ে বেড়াও আঙিনার পথ ধরে,
প্রতিটি ক্ষণ যেন ফুলের গন্ধে ভরে।
তোমার ঠোঁটের মিষ্টি কথা, হাসির মধুর টান,
হৃদয় জুড়ে গেয়ে ওঠে ভালবাসার গান।
কচি হাতের ছোঁয়ায় মুছে যায় সব ক্লান্তি,
তোমায় ছাড়া আমার প্রাণে আর কিছুই না প্রিয়ান্তি।
তুমি আমার গানের সুর, তুমি স্বপ্নের ছবি,
আমার হৃদয় ভরা ভালবাসার রঙে তুমি রবি।
যতদিন আছো পাশে, ততদিন আলো জ্বলে,
তুমি আমার আকাশ-তারা-ফুলের দলে।