নদী
মোঃ বুলবুল হোসেন
নদীর গায়ে ঘোলা জলে
বধূরা স্নান করে,
কলসী কাঁখে পথের বাঁকে
জল নিয়ে যায় ঘরে।
ছুটে চলে গরুর গাড়ি
আম কাঁঠালের বনে,
তাঁতী কুমার মাথায় বোঝা
নদীর ঘাটে আসে।
নদীর পাড়ে বটের গাছে
পাখির দলের বাসা,
ছায়ায় বসে বাজায় বাঁশি
রাখাল মোদের চাষা।
পূর্বের রবি পশ্চিমে যায়
পাখিরা যায় বাসায়
পড়ন্ত বেলায় নদীর ধারে
শীতল হাওয়া ছড়ায়।
আঁধার নামে দীপ জ্বলে
জনশূন্য তটিনী,
বলবো কথা দুজন মিলে
শুনবে প্রবাহিণী।