যাস না, ও প্রান্তের ডাক”
মোঃ বুলবুল হোসেন
ধান কাটা শেষে ক্লান্ত মাঠে
নেমেছে এক নীরব বিষাদ,
পায়ের ছায়া দিগ্বিদিক ছুটে—
রোম কাদা বেয়ে হাঁটে অজানার পানে।
রোদ্দুরের ফালি ঝুলে দিগন্তে,
সবুজ টিয়ার গলায় এক চিরচেনা ক্লান্তি—
সে কি আমায় থামায়?
না কি এক শূন্যতা শুধু প্রশ্ন করে?
পেছন থেকে হাওয়া ফিসফিসায়—
“চলে যাস না, ও প্রান্তে সন্ধ্যা কাঁদে,
এখানে রয়ে যা, একটু সময়,
ভুলে যা গন্তব্য, সুধা যা পথেরই পাশে।”
আমি শুনি… অথচ শুনি না।
শুধু টের পাই—
খেজুর পাতায় ঝরে পড়ে
অজস্র নিঃশ্বাসের মতো একটা আর্তনাদ।
আবিশেষল জুড়ে ছায়ায় ছায়ায়
চুপ করে বসে আছে কিছু মুখ,
রোদে পোড়া চাষির চোখে
জমে আছে শোক আর প্রতীক্ষা।
আমি দাঁড়িয়ে থাকি—
নৌকার মতো, দুলে ওঠে বুক,
ভাসি না, ডুবিও না,
শুধু একটা টান খুঁজি — ফিরে তাকাবার মতো।