
আঘাতের আগুন
মোঃ বুলবুল হোসেন
দুর্দিনে যে পাশে ছিল,
আজ সে যেন কেবলি ভুল।
উপকারে ছিল যে হাত,
আজ সে কথাই শুধু ফুল।
সুযোগ পেলে কাঁটে পিঠ,
করে অপকারের খেলা।
কৃতজ্ঞতার নাম জপে না,
ভেতরে শুধুই ফাঁকা ঢেলা।
আহারে, যার লাগি দৌড়েছ,
করে সে তো চিহ্ন মুছে।
“কার?” বলে আজ চোখ মেলে,
হাসে ঠোঁটে বিষের নূচে।
সুযোগে সে সদ্ব্যবহারে,
উপকারীর ক্ষতি করে।
জীবনের এক নির্মম খেলা,
চেনা মুখও ছুরি ধরে।
যে হাত ধরে তুলেছিলে,
তারে এখন হাসে হেয়।
কুৎসার গল্প গড়গড়িয়ে,
মিথ্যা কথার দম্ভ বয়।
সাহায্যের সে হাতখানা,
রয়েছে আজ রোগের তলে।
উল্টো সাফল্যর ঢাক বাজায়,
দম্ভে সে আজ নীতিহীন ছলে।
রিং টোনে বাজে যন্ত্রণা,
ফোন তবু ধরা হয় না।
অমৃত কথা দাম্ভিক মুখে,
কে আর শুনে? সাড়া দেয় না।