শ্রাবণের স্পর্শে তুমি
মোঃ বুলবুল হোসেন
বর্ষা এলো চুপিচুপি, মেঘের রঙে আঁকে,
মনটা আমার ভিজে যায়, ভাবনারই ডাকে।
তুমি যেন বৃষ্টির ভেতর এক নিঃশব্দ গল্প,
ভিজে হৃদয় খুঁজে ফেরে তোমার ছোঁয়ার অল্প।
পাতার কোলে জলছবি, কদমফুলের হাসি,
আকাশ জানে—আমি কেমন ভালবাসি।
বিন্দু বিন্দু সুর বয়ে যায় হৃদয় পানে,
তোমার নামে ভিজে উঠি প্রতিটি গানে।
ঝরেপড়া বৃষ্টিতে দু’জন হাঁটি চুপিচুপি,
তোমার ছোঁয়ায় কেঁপে উঠে দিগন্ত জোছনাতুপি।
ভিজে ওঠে প্রেমভেজা মাটির প্রতিটি ঘ্রাণ,
তুমি থাকলে জীবনের সব পথেই গান।
চাতকের মতো চেয়ে থাকি আকাশের দিক,
তুমি এলে ধুয়ে যাবে সব ক্লান্তিক ভিক।
প্রকৃতির এই শ্রাবণ প্রেমে,
তুমি যে ছায়া,বৃষ্টি বলে—’সে তো তোর হৃদয়মায়া’।