প্রবাসীর জীবন
মোঃ বুলবুল হোসেন
সকালে যাই রাতে আসে
এই শ্রমিক প্রবাসী,
দুঃখে কষ্টে জীবন চলে
জানো কি দেশ বাসি।
পিতা মাতা দেশ কে ছেড়ে
প্রবাসী হয় যারা,
জানে না কাকে বলে মায়া
কষ্টে আছে তারা।
বৃদ্ধ বাবা অসুস্থ আজ
পকেট এখন ফাঁকা,
দরজায় এসে কড়া নাড়ে
পাবে সুদের টাকা।
ভাই বলে এটা লাগবে
বোনের দাবি টাকা,
সব চাহিদা পূরণ করতে
স্বপ্ন তাহার ঢাকা।
জীবন নামের রেল গাড়িটায়
লোক দেখানো হাসি,
প্রবাস মানে বন্দী আমি
থাকুক তারা খুশি।
প্রবাস মানে টাকার সাগর
দেশের লোকের জানা
সেই সাগরে মারা গেলো
হাজার মানিক সোনা।
প্রবাসী হয় সোনার ছেলে
তারা এখন ঋণী
ভাই বোনেরা স্মরণ করে
বলছে কত বাণী।