স্বভাব
মোঃ বুলবুল হোসেন
সবাই আমায় ক খ শেখাও
আরো শেখাও ভাষা
আমি তো আর কম জানিনা
বাপজানে যে চাষা।
অঘ্রাণে ধান কাটার পরে
আবার জাগে সাড়া
বোরোর আবাদ করতে হবে
অভাব সরে দাঁড়া।
পোষের মাসে খেজুর রসে
হয় সে পিঠা পায়েস
পূর্বপুরুষ শীতের ভোরে
করতো ভীষণ আয়েশ।
ফাগুন মাসে রবি ফসল
যেতো উঠান ভরে
বৈশাখে আম খেতে মজা
পড়তো যাহা ঝড়ে।
আষাঢ় শ্রাবণ বর্ষাকালে
থাকতো ঘরে অভাব
তাই বলে কি নষ্ট হবে
সত্য বলার স্বভাব?