হারিয়ে গেছে
মোঃ বুলবুল হোসেন
ডোবার জলে ডাহুক ডাকেনা
পানকৌড়ি ভুবন চিলও যায় না দেখা গাঁয়ে
আসেনা সেই বেদের বহর
সংসার নিয়ে সারাবছর চলতো ভেসে নায়ে।
পানসি এখন অতীত স্মৃতি
তালের ডোঙ্গায় মাছ ধরবার বড়শি পাতা নাই
বিলের মাঝে শাপলা তোলা
নদীর মাঝে নৌকা বাইচের আছে গল্পটাই।
ঝাকা খালুই চালন মাথাল
শোলার টুপি বোনেনা সেই ঋষির দলের লোকে
কুমোরপাড়া চরকা ঘোরে না
বাসন খোরা কোলা মাঠি ডেগ আসবে কোত্থেকে?
গাঁয়ের মানুষ জানেনা আজ
লুঙ্গি গামছা পরন শাড়ি বুনতো গাঁয়ের তাঁতি
নানা প্রকার খেলার পুতুল
হস্ত শিল্প নকশীকাঁথা বুনতো নারী জাতি।