সংস্কৃতি
মোঃ বুলবুল হোসেন
ঢেঁকির শব্দ পাইনা এখন গাঁয়ে
ধানভানা গীত কেউ তো গায় না আর
হলুদ কোটা মসলা পেশা পায়ে
উঠছে এখন নানান রংবাহার।
কাঁথা সেলাই,
রূমাল সেলাই চলতো নানান পদ
নকশা পাটি বুনতো মা বোন ভাবি
সেদ্ধ ধানের ভাঁপের গন্ধ নাই,
শুকিয়েছে ব্রহ্মপুত্র নদ
চিড়া মুড়ি খই ভাজা নাই ঘরে
রসের পিঠা আর কতকাল খাবি?
গাঁও গেরামের হরেক রকম পিঠে
এখন তো নাই আগের মতন মিঠে
যন্ত্রযানে চড়েই চলছে দেশ
সংস্কৃতি? সংস্কৃতি এক্কেবারেই শেষ।