সুখী নয় পৃথিবীর কোনোই মানুষ
মোঃ বুলবুল হোসেন
সুখ নাই, সুখ নাই, সুখী নয় পৃথিবীর কোনোই মানুষ
সত্য ন্যায়ের পথে সুখ আছে এদিকে কারো নাই হুশ।
আহা! সেই বাগানবাড়ি জমিদারী কালোজিরে ভুঁই
তালুক মুলুক ঘাট গোলাপ চামেলি বেলী জুঁই
সামান্য ব্যবধানে মধুমতি নদীতে হলো লীন
জমিদার জমিহীন! হারালো পূর্বপুরুষের সাকিন।
আরো জমিদার, জোতদার ছেঁড়ে গেছে এই দেশ নদী
সুখ নেই, সুখী নয় কেউ পৃথিবীর সবই হতো যদি
হালে সেই জমদারী পাল্টেছে এদেশে জুড়ি নাই কোনো
বাড়ি গাড়ি টাকা কড়ি ব্যাংক বীমা বাকী নাই হেনো।
সুখ নাই, সুখ নাই, সুখী নয় পৃথিবীর কোনোই মানুষ
সত্য ন্যায়ের পথে সুখ আছে এদিকে কারো নাই হুশ।