আলোর রবি
মোঃ বুলবুল হোসেন
ও ভাই তুমি একলা চাষী নও
তোমার সাথে জুড়ির অভাব নেই
ভাবছো তুমি বেচছে তোমার নাম
তোমার আয়ু তোমার গায়ের ঘাম।
কোট প্যান্ট টাই, পরা ভদ্দর লোক
ও ভাই তুমি করো না আর শোক
ওরা, তোমার করা ফসল খেয়ে বাঁচে
যদিও ওরা নাই তোমারই কাছে।
এই পৃথিবীর সকল পেশাজীবী
এক মনে আর এক চেতনায় এসে
পতাকাতলে সামিল হবে হেসে
সে সব আশায় দিন গুনে যায় কবি
অন্ধকারে ফুটুক আলোর রবি।