ইয়াছিন কাকা
মোঃ বুলবুল হোসেন
ইয়াছিন কাকা টানছে তেলের ঘানি
গরু ঘোড়া টানতো আগে এখন নয়তো ফানি।
হালের গরু পালের তরু ঘোড়া কিম্বা গাধা
অর্থকড়ির কাছে এখন সব হইয়াছে বাঁধা।
উন্নতি হয় দেশের দশের উন্নতি নেই তার
জিনিসপত্রেরর দামের চলছে উন্নতির কারবার।
ইয়াছিন কাকার ছেলে নাইকো গোটা দু’চার মেয়ে
কোনটা তার অন্ধ- কানা কোনটা না খেয়ে
অসুখ বিসুখ আসলে পরে আরশের দিক চায়
খাবার দাবারসহ খোদা যেন রাখেন সুস্থতায়
বাপের ভিটা, তেলের ঘানি, এই হলো সম্বল
ঘরের ভিতর কিচ্ছু নাই তার, দুখান খয়রাতি কম্বল।
দেশের ভেতর আছে এমন হাজার ইয়াছিন কাকা
কেউ হাত বাড়ালেই উৎরে যেত, ধন হতো না ফাঁকা।