অধিক মানা
মোঃ বুলবুল হোসেন
ক’ খানা গোলাপ ফুল তোমার হাতে
ক’ খানা প্রেমের চিঠি ঝুলিতে জমা
ক’ খানা লিখেছিলে চাঁদনি রাতে
কতোটা ভুলের পরে করেছো ক্ষমা ?
কত ফুল ফোটে কে তার খবর রাখে
কতো পাখি গানে গানে দুঃখ ভোলে
ক’ জন প্রেমিক মনে প্রেমিকা থাকে
ক’ জনার মাঝে দেশে আলোক জ্বলে?
কতটুকু ঘ্রাণ নেবে তোমার নাকে
সাগরের গভীরতা নীলের সীমা
কতোটা বা দেবে সাড়া প্রেমের ডাকে
জানো কি ভালোবাসার কী মহিমা?
যতটা প্রশ্ন করি যতটা বা জানা
উচিত
তারও চেয়ে অধিক মানা।